গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন কালিয়াকৈর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহশ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
প্রধান বক্তা হুমায়ুন কবির খান বলেন দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বরেণ্য অতিথি সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন দলীয় কার্যালয়কে নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততার কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আখতার উজ জামান, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমেদ, দেওয়ান জসীম উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্যসচিব আমজাদ হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় কার্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!
সা/


