বিজ্ঞাপন

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ

বিজ্ঞাপন

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) ১৮টি পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১তম থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

বাংলাদেশ সমরাস্ত্র কারখানের ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)

পদের নাম ও সংখ্যা

পদের নাম: উপ সহকারী কেমিস্ট

গ্রেড: ১১

পদের সংখ্যা: ১টি

পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান

গ্রেড: ১৪

পদের সংখ্যা: ৯টি

পদের নাম: গেইট ইন্সপেক্টর

গ্রেড: ১৪

পদের সংখ্যা: ১টি

পদের নাম: সুপারভাইজার

গ্রেড: ১৪

পদের সংখ্যা: ১টি

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

গ্রেড: ১৬

পদের সংখ্যা: ৪টি

পদের নাম: মেটল্যাব এ্যাসিস্ট্যান্ট

গ্রেড: ১৬

পদের সংখ্যা: ১টি

পদের নাম: গোডাউন কিপার

গ্রেড: ১৬

পদের সংখ্যা: ৪টি

পদের নাম: ড্রাইভার

গ্রেড: ১৬

পদের সংখ্যা: ৭টি

পদের নাম: স্কীল্ড টেকনিশিয়ান

গ্রেড: ১৭

পদের সংখ্যা: ৩টি

পদের নাম: টেকনিশিয়ান

গ্রেড: ১৮

পদের সংখ্যা: ১১টি

পদের নাম: নিরাপত্তা কর্মী

গ্রেড: ১৯

পদের সংখ্যা: ১টি

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান

গ্রেড: ১৯

পদের সংখ্যা: ১টি

পদের নাম: ফায়ারম্যান

গ্রেড: ১৯

পদের সংখ্যা: ১টি

পদের নাম: টেকনিক্যাল হেলপার

গ্রেড: ২০

পদের সংখ্যা: ৫৩টি

পদের নাম: আদালী

গ্রেড: ২০

পদের সংখ্যা: ৭টি

পদের নাম: নিরাপত্তা প্রহরী

গ্রেড: ২০

পদের সংখ্যা: ৫টি

পদের নাম: লেবার

গ্রেড: ২০

পদের সংখ্যা: ৩টি

পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

গ্রেড: ২০

পদের সংখ্যা: ২টি

বেতন: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেডভেদে এসব পদে বেতন-ভাতা দেওয়া হবে।

বয়সসীমা: ৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সাধারণভাবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও, অবসরপ্রাপ্ত ড্রাইভার ও অবসরপ্রাপ্ত সামরিক/আধাসামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়সসীমা ৪৫ বছর প্রযোজ্য হবে। বিভাগীয় প্রার্থী বলতে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অন্যূন দুই বছর স্থায়ীভাবে নিয়োজিত এবং বিজ্ঞাপিত পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিকে বোঝানো হয়েছে।

চাকরির ধরন: সরাসরি নিয়োগ।

আবেদনের নিয়ম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ থেকে ১৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। সব পদের ক্ষেত্রে অনগ্রসর নাগরিকদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

অনলাইনে আবেদনপত্র করার ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না।

আবেদন যেভাবে: বিস্তারিত তথ্য বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট এবং টেলিটক নিয়োগ পোর্টালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

পড়ুন:আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন