বিজ্ঞাপন
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৮ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
বৃহস্পতিবার ভোরে শেওড়াতলা মাঠ এলাকায় বিজিবির একটি চৌকস টহল দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ফেন্সিডিল, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৩০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৮ হাজার ৫০ টাকা।
উদ্ধার করা মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:চাঁদপুরে ৩ বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
ইমি/
বিজ্ঞাপন


