বিজ্ঞাপন

মেসির অ্যাসিস্টে ক্যাসেমিরোর গোল, তাদের জয়বঞ্চিত করলেন লেভান্ডফস্কি

বিজ্ঞাপন

এক সময় ইউরোপে দাপিয়ে বেড়ানো তারকা ফুটবলাররা এখন আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) উত্তাপ ছড়াচ্ছেন। লিওনেল মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল রবার্ট লেভান্ডফস্কির শিকাগো ফায়ারের। বল নিয়ে লড়াইয়ের পাশাপাশি ম্যাচে শারীরিক উত্তাপও ছিল। মায়ামির হয়ে মেসির অ্যাসিস্টে গোল করেছেন ক্যাসেমিরো। এর আগেই শিকাগোর পক্ষে লেভান্ডফস্কি গোল করায় তাদের জয়বঞ্চিত থাকতে হলো। 

চলতি মৌসুমে নিজের লিগ-সর্বোচ্চ ১৩তম অ্যাসিস্ট পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার ফ্রি-কিক থেকে ব্রাজিল তারকা ক্যাসেমিরো গোল করে মায়ামিকে সমতা ফেরান। শেষ পর্যন্ত বুধবার রাতে ৬৩ হাজার ৯৪ দর্শকের সামনে শিকাগো ফায়ারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। সোলজার ফিল্ডে শিকাগো ফায়ারের কোনো ম্যাচে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতি।

এর আগে ম্যাচের দশম মিনিটে রবার্ট লেভান্ডফস্কির গোলে এগিয়ে যায় শিকাগো। এমএলএসে নিজের প্রথম নয় ম্যাচে এটি ছিল পোলিশ ফরোয়ার্ডের ষষ্ঠ গোল। অ্যান্ড্রু গুটম্যান পান ষষ্ঠ অ্যাসিস্ট, আর রবিন লডের এটি ছিল চতুর্থ অ্যাসিস্ট। ফলে বিরতির সময় ১-০ গোলে এগিয়ে ছিল ফায়ার।

দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র তিন মিনিটের মাথায় সমতায় ফেরে ইন্টার মায়ামি। ফ্রি-কিক থেকে মেসির বাড়ানো বল হেডে জালে পাঠান ক্যাসেমিরো। এটি এমএলএসে তার অষ্টম ম্যাচে তৃতীয় গোল। টানা তিন ম্যাচেই হেডে গোল করেছেন এই মিডফিল্ডার।

চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা এখন পর্যন্ত ১৮। লিগের ইতিহাসে তিনটি ভিন্ন মৌসুমে ৩০ বা তার বেশি গোলে অবদানের রেকর্ড গড়া প্রথম খেলোয়াড়ও হয়েছেন তিনি। এই ড্রয়ের পরও এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ৯ পয়েন্টে পিছিয়ে।

পড়ুন:আবারও ৫ গোল বার্সেলোনার, এবার বিধ্বস্ত ফেইনুর্ড

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন