বিজ্ঞাপন

সরাইলে ১০টন ভারতীয় জিরা জব্দ, গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও ব্যাবের যৌথ অভিযানে ১০টন ভারতীয় জিরা জব্দ হয়েছে। উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।বৃহস্পতিবার দুপুরে বিজিবি ২৫ ব্যাটালিয়ন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার মো. এম ফয়সাল আবীর , রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম ও একই এলাকার হাবিবুর রহমান।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে  সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় শাহবাজপুর নামক স্থানে একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি ও র‌্যাবের যৌথ টহলদল কর্তৃক ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র দিতে বলেন। বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়। জিরা ও জব্দ করা ট্রাকের মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। আসামীদের এবং ভারতীয় জিরা ও ট্রাল সরাইল থানায় হস্তান্তরসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

পড়ুন:ইরানি হামলায় বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন