বিজ্ঞাপন

কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, নিহত ২৪ শিশু শিক্ষার্থী

বিজ্ঞাপন

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ২৪ শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরের দুটি স্কুলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে এসব শিক্ষার্থীর মৃত্যু হয়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের ঘটনায় কয়েকজন প্রাপ্তবয়স্কেরও মৃত্যু হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত এবং আগুন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের আশপাশের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে হাসপাতালের মেঝেতে ব্যথায় কাতর শিশুদের পড়ে থাকতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি ঘরও পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিদ্রোহীদের নিয়োগ দেওয়া স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ২৪ জনের মৃত্যুর তথ্য জানায়। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মাটিতে ছোট ছোট শিশুদের নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। বার্তাসংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিকেলের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ধ্বংসস্তূপ ও ঢেউটিনের নিচ থেকে তখনো ধোঁয়া উঠছিল।

ডিআর কঙ্গোর সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দেশটির পাহাড়ি অঞ্চলের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নেয়।

পড়ুন: এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে- দাবি গবেষকের

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন