বিজ্ঞাপন

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ আটক ২

বিজ্ঞাপন

মেহেরপুর সদর উপজেলার খোকসা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১২-এর গাংনী ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার সকালে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আকছেদ আলী (৫৭) এবং মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুল আউয়াল (৬৫)।

র‌্যাব-১২ সিপিসি ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপি ইউনিয়নের খোকসা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত পাখিভ্যান জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন : যুক্তরাষ্ট্রে কর্মী ভিসায় বড় পরিবর্তন, চাকরি গেলে ছাড়তে হবে দেশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন