প্রথমবারের মতো হতে যাওয়া ‘ফিফা আসিয়ান কাপ’-এর জমকালো ট্রফি উন্মোচন করা হয়েছে। যে প্রতিযোগিতায় অতিথি দল হিসেবে খেলবে বাংলাদেশ। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ফিফার নতুন এই টুর্নামেন্ট।
দুই বিভাগ ও আলাদা ট্রফি
আসিয়ান কাপ আয়োজন করা হচ্ছে দুটি ভাগে—প্রিমিয়ার ডিভিশন ও চ্যালেঞ্জার ডিভিশন। ফিফা দুই ক্যাটাগরির জন্যই তৈরি করেছে দুটি আলাদা আকর্ষণীয় ট্রফি। বাংলাদেশ লড়াই করবে মূল মঞ্চ অর্থাৎ ‘প্রিমিয়ার ডিভিশন’-এ।
‘এ’ গ্রুপে লাল-সবুজ পতাকাধারীদের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
শিরোপা ছোঁয়ার সুযোগ
ফরম্যাট অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ফাইনাল। যে কোনো এক দলের ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ পাবে। অন্যদিকে দুই গ্রুপের রানার্সআপ দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। ৫ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে নতুন এই প্রতিযোগিতার প্রথম আসর।
গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে আগামী ১৯ সেপ্টেম্বর জাকার্তার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
বাংলাদেশের ম্যাচের সময়সূচি
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম মালয়েশিয়া
২৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
১ অক্টোবর: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া
পড়ুন:ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ইমি/


