বিজ্ঞাপন

নরসিংদীতে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার, বাকিকে উদ্ধারে চেষ্টা চলছে

বিজ্ঞাপন

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চারজনের মধ্যে ওবায়দুল্লাহ, সৌরভ ও শান্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে সৌরভ ও ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। পরে দুপুর ১২টার দিকে নদীতে ভেসে ওঠে শান্তা (১৬) এর মরদেহ।
মরদেহগুলো উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া। এখনো নিখোঁজ রয়েছেন শান্ত (২৪)। তাকে উদ্ধারে নদীতে অভিযান চলছে বলেও জানান তিনি।
নিহতরা হলেন-গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোছা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)। নিখোঁজ মো. শান্ত (২৪) টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় প্রবল স্রোতে কয়েকজন পানিতে তলিয়ে যান। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও নদীতে তলিয়ে যান। পরে স্থানীয়রা নদীতে নেমে তাদের সন্ধান করেও পাননি।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, গতকাল নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। আজ সকালে ভৈরব থেকে ডুবুরি দল আসার পর তাদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শান্তকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন:সারা দেশে গরম নিয়ে দুঃসংবাদ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন