সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যু, লাইসেন্স না থাকায় ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সিলগালা

চুয়াডাঙ্গার জীবননগরে নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার সকাল সাড়ে ১১ টার সময় জীবননগর শহরে অবস্থিত এই ক্লিনিকে অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি।

অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা ও স্বাস্থ্য সেবার নিয়ম না মানার কারনে প্রতিষ্ঠানটির মালিক সুজা উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি বলেন, অপারেশনের ৪ দিন পর এক প্রসূতি মায়ের মৃত্যুর সংবাদ শুনে এখানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ক্লিনিকের লাইসেন্স ও স্বাস্থ্যসেবার মান যাচাই-বাছাই করা হয়।প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকায় বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে সবাইকে দ্রুত বের করে দিয়ে ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখসহ থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

উল্লেখ্য যে, নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিজারের ৪ দিন পর এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনায় স্বজনদের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে জীবননগরে বেশ আলোচনার সৃষ্টি হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসে এবং ক্লিনিকে অভিযান পরিচালনা করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি জানান।

বিজ্ঞাপন

পড়ুন : ডেঙ্গু রোধে চট্টগ্রামের ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন