হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মরহুম গোলাম মোস্তফা রফিকের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ।
হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় হবিগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, গোলাম মোস্তফা রফিক ছিলেন সকলের প্রিয় একজন মানুষ। তিনি একাধারে রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ ও জনগণের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।
তিনি আরও বলেন, বিএনপির কঠিন সময়ে গোলাম মোস্তফা রফিক দলের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে হবিগঞ্জবাসী একজন গুণী, সাহসী ও নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে। তাঁর অবদান ও স্মৃতি মানুষের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।
শোকসভায় বক্তারা মরহুম গোলাম মোস্তফা রফিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আরও বলেন, উনার মৃত্যুতে কেও যদি কোনো ভাবে জড়িত থাকে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত পূর্বক ব্যবস্হা নিবে, কেউ অন্যায় ভাবে কোনো সুযোগ নিবে তা হবে না।
পড়ুন : কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ


