খুলনার দৌলতপুরে গুলিবিদ্ধ হয়ে আব্দুল হালিম নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
তার মাথা ও বুকে গুলি লাগে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত করছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
পড়ুন : ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৫ হাজার টাকা আদায়, আটক ৩
বিজ্ঞাপন


