ফকিরহাটে ঘর থেকে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলা হোচলা গ্রামে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী তিনি আত্মহত্যা করেছে।

নিহত সুজন শেখ উপজেলা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, রবিবার ভোররাতে স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী সুজন শেখ ঘরের আড়ার সাথে গলাই রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। আর ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: মমিনুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী হোসনেআরা বেগম জানান, শনিবার তারা স্বামী-স্ত্রী ও সন্তান একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী আত্মহত্যা করেছে। রাতের কোন এক সময় তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। তবে কি কারনে তিনি এ ঘটনা ঘটাতে পারে তা তিনি বলতে পারেনি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়না তদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

পড়ুন : জোরপূর্বক পদত্যাগের আইনগত বৈধতা নেই: হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন