বিজ্ঞাপন

দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়ল অক্ষয়-সাইফের ‘হাইওয়ান’

বিজ্ঞাপন

মুক্তির দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমার ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘হাইওয়ান’। দ্বিতীয় দিনেও আয় কমেছে সিনেমাটির। ফলে ১০ কোটি রুপির ঘর পেরোতেও বেশ বেগ পেতে হচ্ছে ছবিটিকে।

স্যাকনিক-এর তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিনে ‘হাইওয়ান’ আয় করেছে ২ কোটি ৫০ লাখ রুপি। শনিবার (১২ সেপ্টেম্বর) সিনেমাটির সার্বিক হল দখল ছিল ১২.৭৭ শতাংশ। সন্ধ্যার শোতে সর্বোচ্চ ১৬ শতাংশ দর্শক উপস্থিতি দেখা গেছে। সব মিলিয়ে ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ৩ কোটি রুপি। 

‘হাইওয়ান’-এর মধ্য দিয়ে ১৭ বছর পর আবারও পর্দায় একসঙ্গে দেখা গেল অক্ষয় কুমার ও সাইফ আলি খানকে। এর আগে ‘তাশান’-সহ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।

অক্ষয় কুমারের ক্ষেত্রে সিনেমাটির প্রথম দিনের রিপোর্টেড ভারতীয় গ্রস আয় ৩ কোটি ৬০ লাখ রুপি, যা ‘ভুল ভুলাইয়া’র উদ্বোধনী আয়ের চেয়েও কম। ২০০৭ সালের ওই সিনেমাটি প্রথম দিনে প্রায় ৩ কোটি ৮৮ লাখ রুপি আয় করেছিল বলে জানিয়েছে বক্স অফিস ইন্ডিয়া।

অন্যদিকে সাইফ আলি খানের ‘হাইওয়ান’ ২০০৭ সালের ‘তা রা রাম পুম’-এর কাছাকাছি আয় দিয়ে যাত্রা শুরু করেছে। সিনেমাটি প্রথম দিনে প্রায় ৩ কোটি ৬৬ লাখ রুপি আয় করেছিল।

এদিকে ‘হাইওয়ান’ মুক্তির সময় বক্স অফিসে দাপট ধরে রেখেছে ‘হনুমান অংশ’। মুক্তির ৩৭ দিন পার হলেও সিনেমাটির আয় বেশ শক্ত অবস্থানে রয়েছে। এরই মধ্যে ২০০ কোটি রুপির মাইলফলক পেরিয়েছে ছবিটি।

‘হাইওয়ান’-এর সঙ্গে প্রতিযোগিতায় দুর্দান্ত অবস্থানে রয়েছে ‘মির্জাপুর দ্য মুভি’। সিনেমাটির ভারতে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৬০ কোটি ৪৫ লাখ রুপি।

প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খান। সিনেমাটির গল্প শ্যামকে ঘিরে, যিনি একজন দৃষ্টিহীন কেয়ারটেকার। অবসরপ্রাপ্ত বিচারক প্রধানকে হত্যার অভিযোগে ফেঁসে যান তিনি।

প্রতিশোধ নিতে খুনি পরশুরাম যখন প্রধানের মেয়ে নন্দিনীর পিছু নেয়, তখন পুলিশকে ফাঁকি দিয়ে নন্দিনীকে রক্ষা করার চেষ্টা করেন শ্যাম। তবে তাদের এই যাত্রায় নন্দিনীকে ঘিরে একটি চমকপ্রদ গোপন তথ্য জানতে পারেন তিনি, যা পুরো গল্পের গতিপথ বদলে দেয়। 

সিনেমাটির নির্মাণে প্রায় ১৩০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে প্রায় ১১৫ কোটি রুপি প্রযোজনা ব্যয় এবং আরও ১৫ কোটি রুপি প্রিন্ট ও বিজ্ঞাপনে খরচ হয়েছে। 

পড়ুন:নিজের প্রতিষ্ঠানে গান শেখাবেন সামিনা চৌধুরী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন