সারাদেশের মতো রাজবাড়ীতেও বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে চলে গেলে বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রয়েছে ২ জন শিশু
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন জেলা সদর হাসপাতালর তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান।
হাসপাতাল সূত্রে জানা গেছে- গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জন নতুন রোগী ভর্তি হন মোট ৫ জন শিশু। ৩ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি চলে যান। বর্তমানে হাসপাতালে ২ জন শিশু ভর্তি রয়েছে।
হাসপাতালের তথ্যমতে-রাজবাড়ী সদর উপজেলায় হামের উপসর্গ নিয়ে গত আগষ্ট মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলো ৬১ জন । আর চলতি মাস সেপ্টেম্বরে হামের উপসর্গ নিয়ে (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত হাসপাতালে এসে ভর্তি হন আরো ১৮ জন। ২৪ ঘন্টায় সদর হাসপাতালে হামে আক্রান্ত রোগী শনাক্ত হন ৫ জন। এর মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
রাজবাড়ীর রামচন্দ্রপুরের হুজাইফা নামে ৯ মাস বয়সী নাতনীকে নিয়ে আসা নানী সাহেলা বেগম বলেন,প্রথমে নাতনীর হাম ধরা পড়ার বিষয়টি জানতে পারিনি পরে হাসপাতালে এসে পরীক্ষা নিরিক্ষা করে হাম ধরা পড়ে।
এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন-গত আগষ্ট ও সেপ্টেম্বর মাসে মোট- ৭৯ জন চিকিৎসা নেন। হাসপাতালে হামের রোগী আসলে তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
পড়ুন : সিরাজগঞ্জে আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৬ জন আটক


