বিজ্ঞাপন

ব্যবসায়ীর মানহানির অভিযোগ ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা,তদন্তে পিবিআই

বিজ্ঞাপন

চট্টগ্রামের পটিয়ায় একটি মসজিদ নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি এবং পরবর্তীতে সংবাদ প্রকাশের মাধ্যমে ৫ কোটি টাকার মানহানির অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (পটিয়া) লোকমান হাকিমের আদালতে ব্যবসায়ী আব্দুল মোতালেব চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহীনা আক্তার প্রেস ব্রিফিং করে গনমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)৷ চট্টগ্রাম কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী তার নিজ গ্রামের বাড়িতে ‘আবদুল মালেক ও আবদুল মোতালেব চৌধুরী জামে মসজিদ’ নামে একটি দৃষ্টিনন্দন মসজিদ এবং সড়ক নির্মাণের কাজ শুরু করেন। অভিযোগে বলা হয়, মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন মামলার আসামি হাবিব উল্লাহ, মোহাম্মদ রফিক উল্লাহ ও মো. আশেক নির্মাণকাজে বাধা দেন।

এ সময় তারা বাদীর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

বাদীর অভিযোগ অনুযায়ী, সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে তিনি চন্দনাইশের একটি কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে পটিয়া বাসস্টেশন এলাকায় যাত্রাবিরতি করেন। এ সময় দৈনিক ইনকিলাবের পটিয়া প্রতিনিধি নুর হোসেন ও মোহাম্মদ রফিক তার পথরোধ করেন বলে অভিযোগ করা হয়।

বাদীর দাবি, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে উল্লেখ করে সাংবাদিক নুর হোসেনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে মানহানিকর সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ রয়েছে।

পরবর্তীতে গত ১০ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাবে একটি সংবাদ প্রকাশ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, সংবাদটি প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়নি এবং এক পক্ষের অভিযোগের ভিত্তিতে মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।

বাদী আরও দাবি করেন, যে জমি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ওই জমির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি জমিটির মালিকও নন। বিষয়টি যাচাই ও অনুসন্ধান না করেই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে তার অভিযোগ।

মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শাহীনা আক্তার দায়িত্ব পালন করেন। শুনানিতে অ্যাডভোকেট সুমন শীল ও মুর্শেদ চৌধুরী অংশ নেন।

আদালত শেষে বাদী আব্দুল মোতালেব চৌধুরী এক ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের কাছে মামলার বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য দেন।

মামলার অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে হাবিব জানান, তাদের জায়গার বিরোধের জেরে এই মামলাটি করেছে।

পড়ুন : বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন