নরসিংদীর পলাশে শতাধিক অসহায় পরিবারের ভূমি দখলকারী আওয়ামী লীগের দোসর ভূমি দস্যু জাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ভাড়ারিয়া পাড়া গ্রামে পৈতৃক ভিটা হারানো পরিবারের সদস্যরা এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। মিছিলটি ভাড়ারিয়া পাড়া গ্রামের প্রধান সড়ক অতিক্রম করে আদর্শ (গুচ্ছ) গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত জাকাত হোসেন ভূইয়া দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ভাড়ারিয়া পাড়া গ্রামের শতাধিক অসহায় পরবারের একশত ১১ শতাংশ জমি জোর করে দখন করে নেয়।
সেই সময় তাদের পৈতৃক জমি ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গিয়েও কোনো প্রতিকার মিলেনি। প্রতিবাদ করলেই বিভিন্ন হামলা ও মামলার শিকার হতে হয়েছিল ভুক্তভোগীদের।
এলাকার চিহ্নিত এই ভূমিদস্যুর কবল থেকে নিজেদের পৈতৃক জমি ফিরে পাওয়াসহ জাকাত ভূইয়ার কঠোর শাস্তির দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
এদিকে গত ৩ সেপ্টেম্বর পুলিশ জাকাত হোসেন ভূইয়াকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছে বলেও জানা যায়।
পড়ুন : তালতলীতে ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে দুই দিনব্যাপী টিকাদান শুরু


