মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয়দের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে পৌর শহরের তিনমাথা মোড়ে পাঁচবিবি মাদক প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য হিরন মিয়া, জাকির হোসেন ও মোখলেসুর রহমান। এতে ভিকটিমের পরিবার ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে পাঁচবিবি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড সীতামাতখুর গ্রামে মাদক বিক্রিতে বাধা দেন দেলোয়ার হোসেন ও রেজওয়ান হোসেন সনি। এতে ক্ষিপ্ত হয়ে সীতামাতখুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রনি, জনি ও রানা ও সনিকে চাকু দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে।
বক্তারা অবিলম্বে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা।
পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ


