শিক্ষার্থীদের প্রয়োজনীয় অনলাইন কার্যক্রমে সহায়তা ও ডিজিটাল শিক্ষার সুযোগ সহজ করতে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ‘ফ্রি ওয়াইফাই জোন’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) লালমনিরহাট সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।
ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মো. রাশেদুন্নবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম আকাশ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ আরও সহজ ও আধুনিক করতে এ ফ্রি ওয়াইফাই জোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থেকেই অনলাইন ক্লাস, শিক্ষামূলক কনটেন্ট দেখা, তথ্য অনুসন্ধানসহ বিভিন্ন প্রয়োজনীয় অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
তারা আরও জানান, শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পড়ুন : তামাবিল স্থলবন্দরের ব্যবসা নিয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, ব্যবসায়ীদের প্রতিবাদ


