বিজ্ঞাপন

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যাহত গুম-খুন-হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

দীর্ঘ ১৪ বছরেও সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার না হওয়া সহ অব্যাহত গুম, খুন, মামলা, হয়রানি ও হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জিরো পয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’র চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সম্পাদক খায়রুল আলম রফিক, পরিচালক মোহাম্মদ আবির।

সহ-সভাপতি ও দৈনিক দিনকালের রাজশাহী ব্যুরো আব্দুস সবুরের অনুষ্ঠানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনী নিরো, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, রাজশাহী ফটোজার্ণালিস্ট এসোসিয়েশন সভাপতি সামাদ খান, সাবেক সভাপতি শরিফুল ইসলাম তোতা, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, মোহনপুর উপজেলা ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খান, বাংলাদেশ তৃণমুল প্রেস সোসাইটির কেন্দ্রীয় সদস্য সাগর নোমানী প্রমুখ।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সহ-সভাপতি সরকার শরিফুল ইসলাম ও শাহরিয়ার অন্তু, রাজশাহীর আলোর সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে ইসলাম মিলন, দপ্তর সম্পাদক মোজাম্মেল বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল, সদস্য রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সানি সহ সিনিয়র সাংবাদিক মামুন রেজা, ওবায়দুল ইসলাম রবি, আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, লিয়াকত হোসেন, শাহীন সাগর, মাজহারুল ইসলাম চপল ও অন্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, সাগর-রুনি দম্পতি হত্যার সঙ্গে জড়িত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করতে হবে। একই সঙ্গে গত ২০ বছরে যেসব সাংবাদিককে হত্যা ও গুম করা হয়েছে, সেসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। রাজশাহীতে অনুসন্ধানী সংবাদ প্রকাশে সাংবাদিক শাহিনুর রহমান সোনা’কে প্রাণ নাশের হুমকি , পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও মামলা দেওয়া। এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তার দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।

মানববন্ধনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সংহতি জানিয়ে বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন ও হয়রানি বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাগর-রুনি হত্যাকা-ের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তিনি রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সুখে দুঃখে পাশে থাকার কথা জানান।

পড়ুন : গণ্ডি পেরিয়ে সফল অভিযান: ট্রেন ছাড়ার আগেই বিদেশী মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন