বিজ্ঞাপন

সুনামগঞ্জে ৩ লাখ ৩৬ হাজার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, আটক ১

বিজ্ঞাপন

সুনামগঞ্জে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎পুলিশ জানায়, অভিযানে ৩ লাখ ৩৬ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দ করা বিড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

‎এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি ছাতক উপজেলার জহির আলীর ছেলে।

‎সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে।

‎তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে”

‎পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন