বিজ্ঞাপন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

বিজ্ঞাপন

দাম্পত্য কলহের জেরধরে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে।

খবর পেয়ে মঙ্গলবার ভোরে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে ওইদিন সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

ঘটনাটি ঘটেছে বরিশাল মহানগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়াটিয়া বাড়িতে।নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারি (মুহুরি) ছিলেন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন থেকে নুরুজ্জামানের সাথে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলে আসছিলো।

পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের কারণে সোমবার দিবাগত রাতে স্ত্রী নাসিমা বেগম তার স্বামী নুরুজ্জামানকে আঘাতের পর শ্বাসরুদ্ধকরে হত্যা করেছে। পরবর্তীতে বাসার বাহির থেকে তালাবদ্ধ করে নাসিমা আত্মগোপন করেছে।

বরিশাল এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ভোররাত সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানিয়েছেন, নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে।

কর্মের সুবাধে তারা ইছাকাঠী এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি নিহতের পলাতক স্ত্রীকে আটক ও পুরো ঘটনার তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে।

পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন