বিজ্ঞাপন

এস এম জাহাঙ্গীরের সহযোগিতায় উত্তরায় ‘আলোকিত কুরআন ২০২৬’ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

পবিত্র কুরআনের শিক্ষা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজকে কুরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যে ‘আলোকিত কুরআন ২০২৬—সহজ কুরআন শিক্ষা’ শীর্ষক শিক্ষামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় রাজধানীর উত্তরা সেক্টর-৬-এর উত্তরা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার এমপি। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেনের আয়োজনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র কুরআনের শিক্ষা সহজ ও সাবলীলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিশেষভাবে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক কুরআন শিক্ষার সুযোগ তৈরি করাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে কুরআন শিক্ষার গুরুত্ব, নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চা এবং দৈনন্দিন জীবনে কুরআনের আদর্শ বাস্তবায়নের নানাদিক নিয়ে আলোচনা করা হয়।

​‘আলোকিত কুরআন ২০২৬’ কার্যক্রমের মাধ্যমে সমাজের সর্বস্তরে কুরআনের শিক্ষা ছড়িয়ে পড়বে এবং একটি আদর্শ, নৈতিক ও আলোকিত সমাজ গঠনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পড়ুন : নবনির্মিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ ভবনের উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন