নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া, রূপগঞ্জ সদর ইউনিয়ন ও কায়েতপাড়া ইউনিয়নের ১৭ টি মৌজার ১৪ টি গ্রামের জমির উপর জলসিঁড়ি আবাসন কোম্পানির জোরবপূর্বক বালি ফেলার প্রতিবাদে,সীমানা নির্ধারণের দাবী, বসতবাড়ি থেকে দূরত্ব রাখা ও উপযুক্ত দামসহ ৯ দফা দাবীতে স্থানীয়দের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
১৬ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার গোলাকান্দাইলস্থ এমপির নিজ বাসভবনে ‘পৈত্রিক ভিটা মাটি সংরক্ষণ পরিষদের কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক বৈঠকে এমন উদ্যোগ গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়ার ভিটে মাটি সংরক্ষণ পরিষদের নেতা আহসান উল্লাহ মাস্টার,ব্যাংকার আবু বক্কর সিদ্দিক, এড.নাজমুল, রফিকুল ইসলাম, গোলজার হোসেন,সার্জেন্ট ইলিয়াস পারভেজ (অব:) সহ স্হানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এ সময় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, জলসিড়ি আবাসন হচ্ছে সমস্যা নাই,কিন্তু জনগণের সমস্যা করে কোন আবাসন কোম্পানি রূপগঞ্জে হতে পারে না। জনগণকে খুশি করে,তাদের দাবী দাওয়াকে মেনে নিলে,জনগণ মেনে নিলে আমি জনপ্রতিনিধি হিসেবে খুশি থাকবো। কিন্তু আমাদের রূপগঞ্জের বাসিন্দা, জমি মালিক কারো কোন প্রকার ক্ষতি হতে দেব না। ইতোমধ্যে জলসিড়ি কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়েছে। তারা জনগণের দাবী দাওয়া শুনবে। সমধান হতেই হবে। আমি জনগণের পক্ষে আছি।
পড়ুন : ঢাকাসহ ২৫ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
সা/


