বিজ্ঞাপন

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সামিউল আল আরাফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকার আশুকা সিএনজি পাম্প সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিউল আল আরাফাত টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সামিউল মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে উত্তর হিজলতলী এলাকার আশুকা পাম্প সংলগ্ন মহাসড়কে পৌঁছালে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। 

এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নাওজোড়-কোনাবাড়ী  হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন।

নাওজোড়-কোনাবাড়ী  হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী খান দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পড়ুন:ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চালককে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন