বিজ্ঞাপন

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদ স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় বরাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে স্থানীয় এলাাকাবাসী। 

শুক্রবার বিকেলের দিকে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম বাজার সংলগ্ন পাঁচুরিয়া রেলস্টেশনে এই মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে এলাকাবাসী। 

মানববন্ধন কর্মসুচীতে নবগ্রাম বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি  মো: ছাত্তার সেখ,বরাট ইউপি সদস্য কাজী রফিকুল ইসলাম,শিক্ষক  মো: আলতাফ হোসেন, মো: আব্দুর রাজাক,পল্লী চিকিৎসক আব্দুল মালেক,সোহেল প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বরাট ইউনিয়ন পরিষদ ভবনটি ১৯৬১ সাল থেকে পরিষদের নামে খরিদকৃত নিজস্ব জমিতে স্থাপিত। বহু বছর ধরে ১ ও ২ নং ওয়ার্ড থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়। তাদের বহুবছরের পরিকল্পনা ইউনিয়ন পরিষদ কে নদী ভাঙন কবলিত উড়াকান্দা এলাকার প্রসিদ্ধ ফুটবল খেলার মাঠে স্থানান্তর করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠি। আমাদের দাবী  বরাট ইউনিয়নের ভবনটি যেখানে রয়েছে সেখানেই রাখার দাবি জানান।

পড়ুন : কুষ্টিয়ায় গড়াই নদীতে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন