বিজ্ঞাপন

মেহেরপুরে তিন সীমান্তে অভিযান, ভারতীয় মালামাল উদ্ধার

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী উপজেলার তিনটি সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১১ লাখ ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামকৃষ্ণপুর, শুভরাজপুর ও ধর্মদাহ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা রাস্তার ওপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ ও ১ হাজার ৩০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২ হাজার ২০০ টাকা।
এছাড়া ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে পৃথক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল ও ১ হাজার ৫৭০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭৯ হাজার টাকা।
তিনটি অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৮৩ হাজার ২০০ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল গাংনী থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পড়ুন:বাংলাবান্ধা স্থলবন্দরে বছরেলেবার হ্যান্ডেলিং ২৩ কোটি ২৯ লাখ টাকা লুটেরাদের পকেটে

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন