বিজ্ঞাপন

বুড়িগঙ্গা নদী থেকে ২টি ভাসমান মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

বুড়িগঙ্গা নদী থেকে পৃথক ঘটনায় দুটি স্থান থেকে দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের খাগাইল ব্যাপারী ঘাট থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অর্ধগলিত পুরুষের মরদেহ উদ্ধার সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে বরিশুর নৌ পুলিশ।

অপরদিকে দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর সারেং এর ডক ইয়ার্ড বরাবর মাঝ নদী থেকে সিমেন্টের বস্তার ভেতরে ইট ভরে কোমরে বাধা অবস্থায় ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাসনাবাদ নৌ পুলিশ।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল্লাহ আল রুম্মান ও বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক দিপু কুমার বড়ুয়া জানান, দুটি মরদেহ বেশ কয়েক দিন আগের হওয়ায় পরিচয় সনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যায়নি। এদের মধ্যে দোলেশ্বর থেকে উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল জিন্সের হাফ প্যান্ট ও কালো রঙের ফুল হাতা শার্ট এবং খাগাইল থেকে উদ্ধার হওয়া মরদেহটির গায়ে কোন কাপড় ছিল না। দুটি ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পড়ুন : জামালপুরে সাংবাদিক নেতার বৃক্ষরোপণ ও বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন