বিজ্ঞাপন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত শফিকের ঠিকানা সন্ধানে বাংলাদেশ দূতাবাস

বিজ্ঞাপন

গত ১০/০৯/২০২৬ তারিখে সৌদি আরবের হুফুফ শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন চাঁদপুর মতলব দক্ষিণ গজরা গ্রামের রারীকান্দির মোঃ শফিক ।

উদ্ধারকৃত পাসপোর্ট এর তথ্য অনুযায়ী সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির উল্লেখিত তথ্য পাওয়া যায়- নাম-মোঃ শফিক, পিতা – কলিমুল্লাহ, মাথা-সালমা, স্ত্রী – সিফা আক্তার।

স্ত্রী সিফা আক্তারের পাসপোর্টে দাখিলকৃত মোবাইল নাম্বারটি (০১৯২৭৪১৭০৩১)বন্ধ থাকায় মৃত ব্যক্তির পরিবার আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানান সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসী কর্মরত ফয়সাল। তিনি বলেন, সৌদি আইন অনুযায়ী অতি দ্রুত মৃত ব্যক্তির পরিবার যদি যোগাযোগ না করা হয় এবং মৃত ব্যক্তির ওয়ারিশ দাবি না করা হয় তাহলে সৌদি আইন অনুযায়ী মৃত ব্যক্তিকে সৌদি আরবে দাফন কাজ সম্পন্ন করা হবে। তাই পরিবার পরিজনদের সন্ধানে বাংলাদেশ দূতাবাস রিয়াদ সকলের সহযোগিতা কামনা করেছেন।

মৃত মোহাম্মদ শফিকের পরিবারের সন্ধান বা দেশের কোন নম্বর না পাওয়ায় যোগাযোগ করা যাচ্ছে না।

মোঃ শফিকের মরদেহ গ্রহণ করার জন্য। মৃতের পরিবার/ পরিচিতদের দেশের মোবাইল ফোন দিয়ে ১৬১৩৫ নম্বরে অথবা ০০৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে বাংলাদেশ দূতাবাস রিয়াদে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

পড়ুন : নেত্রকোনায় ডিবি পুলিশের ধাওয়া: কাভার্ডভ্যান ভর্তি কম্বল জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন