স্বৈরাচার হাসিনার সময়ে অবৈধ উপায়ে ১৬ বছর বয়স কমিয়ে চাকরি পাওয়া বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর গাড়ি চালক মো. মাসুদ রানা মালেকের সন্ত্রাসী কার্যকলাপ ও দখলদারিত্বসহ নানান অভিযোগ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয় ও দুর্নীতি দমন কমিশন-দুদকে অভিযোগ দাখিল করা হয়েছে। সেই সঙ্গে তার স্ত্রী মোছা. আন্না খাতুন ও ছেলে অরিন ইসলাম মাদক কারবারি ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত বলেও দাবি করা হয়েছে।
রবিবার জমা দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৬ সালে স্বৈরাচার হাসিনার সময়ে অবৈধ উপায়ে চাকরি পাওয়া বর্তমানে মানকিগঞ্জ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর গাড়ি চালক হিসেবে কর্মরত মো. মাসুদ রানা মালেকের জন্ম তারিখ সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ভলিউম বহিতে ০১/০২/১৯৬৯ইং অথচ তিনি চাকরি নিয়েছেন ১৬ বছর বয়স কমিয়ে ০৬/০৫/১৯৮৫ইং তারিখ দেখিয়ে।
অথচ মোঃ মাসুদ রানা মালেকের মা মৃত্যুবরণ করার পর তার পিতা মোঃ আঃ খালেক ২য় বিবাহ করেন। তাহার সৎ মায়ের প্রথম সন্তান অর্থ্যাৎ মোঃ মাসুদ রানা মালেকের সৎ ভাই মোঃ মোখলেছুর রহমান তাহার জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ: ৩১/১২/১৯৮০ইং। বড় ভাই হয়ে জন্ম নিয়ে ছোট ভাইয়ের চেয়ে মালেকের বয়স ৫ বছর কম। মালেকের মেয়ে মোছাঃ মিতু খাতুনের জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ: ১১/১১/১৯৯৫ইং। সে ক্ষেত্রে মোঃ মাসুদ রানা মালেক জন্মের ১০ বছরের মধ্যে বিয়ে করেছেন এবং কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মোঃ মাসুদ রানা মালেকের ছেলে মোঃ অরিন ইসলামের জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ১৯/০২/২০০৩ইং ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন ভলিউম বহিতে জন্ম তারিখ: ১৯/১০/২০০২ইং। সে ক্ষেত্রে মোঃ মাসুদ রানা মালেক তার ছেলের ১৭ বছরের বড়। মাসুদ রানা মালেকের স্ত্রী মোছা. আন্না খাতুনের জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ ১০/০৭/১৯৭৩ইং। মোঃ মাসুদ রানা মালেকের বয়স অনুপাতে তার স্ত্রী ১২ বছরের বড়।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মাসুদ রানা মালেক শুধু বয়স কমিয়ে সরকারি চাকরি নেননি একের পর এক প্রতারণা করেছেন রাষ্ট্রের সঙ্গে। সরকারি চাকরি দেওয়ার কথা বলে পাবনা ও সিরাজগঞ্জের অসংখ্য মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। প্রতারণা ও বিআরডিবির বড় কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক মানুষের জায়গা দখল করেছেন। সরকারি স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। স্বৈরাচার হাসিনার দোসর মাসুদ রানা মালেক আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে চাকরি নিয়ে আওয়ামী লীগের নামে প্রভাব বিস্তার করেছেন। আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানে যোগদান করেছেন এমন অসংখ্য ছবি রয়েছে। এখন বিএনপির পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার মানুষজনকে নিঃস্ব করে চলেছেন।
সরকারি গাড়ির অবৈধ ব্যবহার ও তেল চুরির অভিযোগে পাবনা থেকে বিতাড়িত হওয়া মাসুদ রানা মালেক বাবা ও মাকে ভরণপোষণ দেন না। এ কারণে তার পিতা মোঃ আঃ খালেক তাকে তাজ্যপুত্র করেছেন।
মালেক একজন সন্ত্রাসী ও প্রতারক। তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তিনি মানুষকে মারধর করেন। তার স্ত্রী মোছা. আন্না খাতুন ও ছেলে অরিন ইসলাম মাদক কারবারি ও অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত। ৪.২.২০২৫ সালে তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় পুলিশ বাদি মামলা হয়েছে। মাসুদ রানা মালেকের দখল দারিত্ব ও অপকর্মের কারণে সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়নের গোয়ালজানি গ্রামের জনগণ ভীতসন্ত্রস্ত।
পড়ুন : অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে উদ্ধার সেই আইফোন
সা/


