বিজ্ঞাপন

তুরাগে নাশকতার পরিকল্পনার মামলায় আ.লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

বিজ্ঞাপন

রাজধানীর তুরাগ এলাকায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাজী (মোঃ আলী) এবং ভোলা জেলার দৌলতখান উপজেলার ৭ নম্বর সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ নম্বর ওয়ার্ড সদস্য মোঃ জামাল উদ্দিনকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর রাতে তুরাগের খালপাড় এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এ ঘটনায় তুরাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত চলাকালে সাক্ষ্য-প্রমাণ ও অনুসন্ধানে এ দুজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্তে আরও উঠে আসে, তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হাজী এই নাশকতামূলক কর্মকাণ্ডের অন্যতম অর্থ জোগানদাতা ছিলেন।

​তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে তাঁদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানিয়েছে পুলিশ।

​পুলিশের নথিপত্র অনুযায়ী, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধেই পূর্ববর্তী একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ইউপি সদস্য জামাল উদ্দিনের বিরুদ্ধে ভোলার দৌলতখান থানায় অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যাচেষ্টাসহ অন্তত ৬টি মামলা রয়েছে। অন্যদিকে মোহাম্মদ হাজীর বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

পড়ুন : ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন