বিজ্ঞাপন

ভারুয়াখালীকে কক্সবাজার সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বিজ্ঞাপন

প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের ভৌগোলিক সীমানায় সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণকারীরা ভারুয়াখালীকে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক। বক্তব্যে তিনি বলেন, প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনে ভারুয়াখালীকে অন্তর্ভুক্ত করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। সিটি কর্পোরেশনের প্রস্তাবিত সীমানা থেকে ভারুয়াখালী বাদ পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, কক্সবাজারকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্তে এলাকাবাসী আশাবাদী হলেও ভারুয়াখালীকে অন্তর্ভুক্ত না করার বিষয়টি তাদের হতাশ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, রামু উপজেলার তুলনামূলক দুর্গম ও অনগ্রসর কিছু এলাকাকে সিটি কর্পোরেশনের সীমানায় অন্তর্ভুক্তির প্রস্তাব করা হলেও সম্ভাবনাময় ভারুয়াখালীকে বাদ দেওয়া হয়েছে। তাই সিটি কর্পোরেশনের সীমানা নির্ধারণের ক্ষেত্রে ভারুয়াখালীর ভৌগোলিক, জনসংখ্যাগত ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, কক্সবাজারের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ভারুয়াখালীকে অন্তর্ভুক্তির বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন। এ বিষয়ে তাঁর কার্যকর ভূমিকার প্রত্যাশা করেন তারা।

মাওলানা মো. সায়েমের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন প্রফেসর নাজিমউদ্দিন, অধ্যক্ষ মাওলানা বদরুল আলম, মাওলানা আব্দুল হাকিম সিদ্দিকী, অ্যাডভোকেট শওকত ওসমান, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোসাইন, দলিল লেখক মাহমুদুর রহমান, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান সিকদার, মো. ফজলুল হক মেম্বার, মাস্টার শেফা উদ্দিন, অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রমিক নেতা সৈয়দ নূর, বিএনপি নেতা মোস্তফা কামাল, অ্যাডভোকেট রেবেকা সুলতানা, অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক জহিরুল হক, ব্যাংকার মোহাম্মদ নূর, এনজিওকর্মী মো. আব্দুল্লাহ, অ্যাডভোকেট শাফায়েত, ইঞ্জিনিয়ার রমিজুর রহমান, হাফেজ আব্দুস শুকুর ও শাহীন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধনে বক্তারা ভারুয়াখালীকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের সীমানায় অন্তর্ভুক্তির বিষয়ে মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও সম্ভাব্যতা পর্যালোচনার দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

পড়ুন : ফ্রি কিকে গোল মেসির, এমএলএসে নতুন ইতিহাস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন