১. বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০৬তম ব্যাচে সিপাহী (জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়। এতে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেডে বেতন পাবেন। এ পদের বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। বেতনের পাশাপাশি রেশনসহ সরকারি অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। বাংলাদেশের সব জেলার উপযুক্ত অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে। আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিজিবির অফিসিয়াল রিক্রুটমেন্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও আবেদন সম্পন্ন করতে হবে।
| প্রতিষ্ঠানের নাম | বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |
|---|---|
| সংশ্লিষ্ট মন্ত্রণালয় | স্বরাষ্ট্র মন্ত্রণালয় (জননিরাপত্তা বিভাগ) |
| জব লোকেশন | বাংলাদেশের যেকোনো স্থান |
| পদের ক্যাটাগরি | ০১ টি |
| মোট শূন্যপদ | নির্দিষ্ট নয় (প্রয়োজনীয় সংখ্যক) |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| বয়সসীমা | ১৭ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ থেকে ২৩ বছর |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি বা সমমান পাস (নির্দিষ্ট জিপিএসহ) |
| জেলা | সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থী |
| বেতন/গ্রেড | ১৭তম গ্রেড (৯,০০০ – ২১,৮০০/-) |
| আবেদনের ফি | ৫৬/- টাকা |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক যুগান্তর |
| বিজ্ঞপ্তি জারির তারিখ | ১২ সেপ্টেম্বর ২০২৬ |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১২ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদন শুরুর তারিখ | ১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২:০০ টা |
| আবেদন পদ্ধতি | অনলাইন (joinborderguard.bgb.gov.bd) |
| অফিশিয়াল ওয়েবসাইট | bgb.gov.bd |
|---|---|
| হেড অফিসের ঠিকানা | বর্ডার গার্ড বাংলাদেশ, সদর দপ্তর, পিলখানা, ঢাকা-১২০৫ |
| ফোন নাম্বার | ০১৬৬৯৬০০৮০০, ০১৬৬৯৬০০৮৮৮ |
| ই-মেইল | info@bgb.gov.bd |
| ক্রমিক | পদের নাম | পদ সংখ্যা | বেতনস্কেল ও গ্রেড |
|---|---|---|---|
| ১ | সিপাহী (জিডি) – পুরুষ ও মহিলা (১০৬তম ব্যাচ) | নির্দিষ্ট নয় (প্রয়োজনীয় সংখ্যক) | ১৭তম গ্রেড (৯,০০০ – ২১,৮০০/-) |
পড়ুন:বিটোপিয়ায় চাকরির সুযোগ, ২০ জনবল নিয়োগ
ইমি/


