বিজ্ঞাপন

১৬ দিন বন্ধ থাকার পর ধাওয়াপাড়া- নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু 

বিজ্ঞাপন

দীর্ঘ ১৬ দিন বন্ধ থাকার পর পাবনার ধাওয়াপাড়া- নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত  করেছেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন  (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো: রবিউল ইসলাম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালের দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।এর আগে, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ফলে এই রুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে- এই নৌরুটে দুইটি ফেরি রয়েছে। যার মধ্যে একটি গত দুই-তিন মাস ধরে বিকল হয়ে পড়ে আছে। আর সচল থাকা অপর ফেরিটিও পদ্মার তীব্র স্রোতের কারণে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে বন্ধ রাখা হয়েছিল। ফলে দীর্ঘ সময় ধরে নৌরুটটিতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে, যা বাড়তি সময় ও খরচের কারণ হয়ে দাঁড়ায়। দীর্ঘ ১৬ দিন পর ফেরি পুনরায় চালু হওয়ায় যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন  (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো: রবিউল ইসলাম বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় কয়েকদিন ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার বেলা ১১টা থেকে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

পড়ুন : জাতিসংঘ সদর দফতরে আয়োজিত সেমিনারে যে বক্তব্য দিলেন ড. ইউনূস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন