বিজ্ঞাপন

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এসময় তিনি বলেন, যুবসমাজের একটি অংশ মাদকসহ নানা অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে আইজিপি মহাদয়ের নির্দেশক্রমে ‘গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই কাবাডি খেলার আয়োজন করা হয়েছে।

এসময় জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার সহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় কুমারখালী থানা টিম ৬৩-১৬ পয়েন্টে খোকসা থানা টিমকে হারিয়েছে। ২য় খেলায় কুষ্টিয়া সদর থানা টিম-২, ৭৪-৪৬ পয়েন্টে কুষ্টিয়া সদর থানা টিম-১ কে হারিয়েছে।

জেলা পুলিশের আয়োজনে ৪ দিন ব্যাপী কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে ৭টি পুরুষ ও ৩টি মহিলা মোট ১০টি দল অংশ নিয়েছে।

পড়ুন : আঙিনায় খেলছিল ওনিয়, কিছুক্ষণ পরই পুকুরে মিলল নিথর দেহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন