বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ধামরাইয়ে ৪৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে ধামরাই থানাধীন জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ৪ দশমিক ৫ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—ধামরাই উপজেলার কেলিয়া গ্রামের প্রভাদ সরকার ও পারুল রানী সরকারের ছেলে বাদল সরকার (২৮), একই এলাকার আবুল কাশেম ও শাহানাজ বেগমের ছেলে শাকিল আহম্মেদ তুহিন (২৯) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামের মৃত মিল্টন খান ও শেফালী বেগমের ছেলে সাইফুল ইসলাম রবিন (৩৭)। সাইফুল বর্তমানে ধামরাইয়ের দেপাশাই কাউন্সিল বাজার এলাকায় সলিম মাস্টারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। অভিযানে এসআই মো. রাশেদ মিয়াসহ ডিবির সদস্যরা অংশ নেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানকালে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার বাদল সরকারের বিরুদ্ধে এর আগে আরও একটি মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মামলা দায়েরের পর আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : আখাউড়ায় যুবদলের সমাবেশ ও মিছিল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন