বিজ্ঞাপন
বিজ্ঞাপন

র‍্যাগিংয়ের দায়ে রাবির ৯৬ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের দায়ে ৯৬ শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কার ও আবাসিকতা বাতিলসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে প্রশাসন।

এ ছাড়া সিল জালিয়াতির দায়ে আরও তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য জানান, মঙ্গলবার ৫৪৯তম সিন্ডিকেট সভায় অভিযোগগুলোর প্রমাণসহ উপস্থাপন করে উপকমিটি। পরে সিন্ডিকেট উন্মুক্তভাবে পর্যালোচনা করে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে।

শাস্তি পাওয়াদের মধ্যে র‍্যাগিংয়ের দায়ে ১৪ জন এবং সিনিয়রের ওপর হামলার দায়ে একজনসহ মোট ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

এ ছাড়া দুই শিক্ষার্থীর আবাসিকতা বাতিল এবং ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে বিভাগীয় সভাপতির সিল, স্বাক্ষর এবং অফিসিয়াল প্যাড জালিয়াতির দায়ে আরও তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্রত্ব স্থগিত ১৫ জন, আবাসিকতা বাতিল দুইজন এবং সিল জালয়াতির অভিযোগে সাজা পাওয়া তিনজনসহ ২০ শিক্ষার্থী ভবিষ্যতে আবাসিকতা পাবেন না বলেও সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন