বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দরকার হলে প্রধানমন্ত্রীর পায়ে ধরে রায়পুরাবাসীর দাবি আদায় করব : এমপি প্রকৌশলী আশরাফ

রায়পুরাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘পান্থশালা–মেঘনা ব্রিজ’ নির্মাণের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর পায়ে ধরে হলেও দাবি আদায়ের কথা বলেছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের যশোর বাজার সমিতি কতৃক নৌকা বাইচ অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈনকে কাছে পেয়ে তিনি এ দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘পান্থশালা-মেঘনা ব্রিজ’ নির্মাণ হলে রায়পুরার মানুষের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে রায়পুরাবাসী এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন।

তিনি বলেন, রায়পুরাবাসীর এই প্রাণের দাবি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রয়োজন হলে প্রধানমন্ত্রীর পায়ে ধরেও হলেও রায়পুরাবাসীর দাবি আদায় করবেন।

স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈনের উপস্থিতিতে এ দাবি উত্থাপনের সময় স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়।

নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহির সভাপতিত্বে নৌকা বাইচ অনুষ্ঠানে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন নৌকা বাইচের উদ্বোধন করেন। পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী নৌকা বাইচ পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন