বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কোনাবাড়ীতে মিষ্টির দোকানে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

গাজীপুরের কোনাবাড়ীতে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের মালামাল ও স্থাপনার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে কোনাবাড়ীর কাশিমপুর রোডের বিসি মার্কেট এলাকায় ‘পলাশ মিষ্টান্ন ভাণ্ডার’ নামের একটি হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৩টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরে ভোর ৩টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণভাবে আগুন নির্বাপণ করা হয়।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ছয়তলা ভবনের নিচতলায় প্রায় ১ হাজার ৮০০ বর্গফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

পড়ুন:বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ২ জন নিহত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন