বিজ্ঞাপন
বিজ্ঞাপন

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর -২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উক্ত সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, বিএনপি, জামায়াত,১৩ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,১৩ উপজেলার পূজা উদযাপন কমিটি, পূজা মন্ডপ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সভাপতি – সাধারণ সম্পাদকবৃন্দ ও নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মুলক সভায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে তারা তাদের মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকারের উপ পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ গোলাম রসুল রাখি, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, বড়বন্দর (রেলবাজার) পূজা উদযাপন কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক অধ্যাপক ডাঃ বিকে বোস, শহর জামায়াতের আমীর মাওলান সিরাজুস সালেহীন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক উওম কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন