ঢাকার আশুলিয়ার জামগড়া ও চিত্রশাইল এলাকায় শ্রমিক দল নেতা রবিউলের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ব্যবসায় প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রবিউল একসময় শ্রমিক ফেডারেশনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে শ্রমিক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ বন্ধ হয়নি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই প্রভাবশালী চক্র রিকশা থেকে চাঁদা আদায়, ডিস ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণ, জমি দখল এবং বিভিন্ন ব্যবসায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই চক্রের তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
সম্প্রতি মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আশুলিয়া থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, শ্রমিক ফেডারেশন নেতা থেকে পরবর্তীতে শ্রমিক দলের নেতা হিসেবে পরিচিতি পাওয়া রবিউলের নেতৃত্বে আওয়ামী দোসর আব্দুর রশিদ, চাঁদ , রানা, মাইদুলকে নিয়ে রবিউল একটি চক্র তৈরি করে এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছে।
এবিষয়ে অভিযুক্ত রবিউল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তা সম্ভব হয়নি।
স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
তাদের দাবি, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কোনো অপরাধী যেন পার না পায় এবং সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা যেন নিরাপদ পরিবেশে চলাফেরা ও ব্যবসা করতে পারেন স্থানীয় প্রশাসনের কাছে দাবি সাধারণ মানুষের।
পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক


