বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় গাছের চারা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করলো ছাত্রদল

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের হাতে গাছের চারা উপহার দিয়ে বরণ করে নিয়েছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে এই আয়োজন করে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে নবীন শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক চারা গাছ বিতরণ করা হয়েছে বলে জানায় ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ভূইয়া, কলেজ ছাত্রদল নেতা ছুহুল আফজাল, উবাইদুল্লাহ, রাকিবুল ইসলামসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া হৃদয় বলেন, আমরা সকলে মিলে একটি সবুজ বাংলাদেশ গড়তে চাই, যেন পরিবেশের ভারসাম্য বজায় থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো কল্যাণমূলক কাজে আমরা কলেজ শাখা ছাত্রদল সবসময় পাশে থাকবো।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ভূঁইয়া বলেন, আমরা বিগত বছরগুলোতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছি। কিন্তু এ বছর আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ফুলের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। একইসঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের যে অঙ্গীকার, তার অংশ হিসেবেও আজকের এই বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন