বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রক্তাক্ত হাতে রণবীর, প্রকাশ পেল ‘লাভ অ্যান্ড ওয়ার’র ফার্স্ট লুক

অবশেষে প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’র প্রথম ঝলক। সঞ্জয় লীলা বানশালী পরিচালিত সিনেমাটিতে একসঙ্গে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। এরই মধ্যে রণবীরের রক্তাক্ত ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন নির্মাতারা।

বিজ্ঞাপন

বানশালী প্রোডাকশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রণবীরের ফার্স্ট লুকের পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে একটি ভিন্টেজ গাড়ির স্টিয়ারিংয়ে দেখা যায় অভিনেতাকে। তার পরনে সাদা টি-শার্ট, চোখে চশমা এবং ছোট করে কাটা চুল।

পোস্টারে রণবীরের এক হাত শক্ত করে স্টিয়ারিংয়ে রাখা। অন্য হাত থেকে ঝরছে রক্ত। মুখের অভিব্যক্তিতেও রয়েছে রহস্যের ছাপ। পোস্টার প্রকাশের সময় ক্যাপশনে লেখা হয়েছে, ‘ও রুতবা, ও রাউব, ও জুনুন!’

রণবীরের এই লুক প্রকাশের পরই দর্শকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। সিনেমাটির আরেক অভিনেতা ভিকি কৌশলও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এই তো এসে গেল। আরকে! সঞ্জয় লীলা বনশালীর “লাভ অ্যান্ড ওয়ার” আসছে ২১ জানুয়ারি ২০২৭। সিনেমায় দেখা হবে!’

পোস্টারটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আলিয়া ভাটও। ‘লাভ অ্যান্ড ওয়ার’র মধ্য দিয়ে প্রথমবার রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে একই সিনেমায় একসঙ্গে হাজির করছেন সঞ্জয় লীলা বনশালী।

‘সাওয়ারিয়া’ (২০০৭)-এর প্রায় দুই দশক পর আবারও বনশালীর পরিচালনায় অভিনয় করছেন রণবীর। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর ফের এই নির্মাতার সঙ্গে কাজ করছেন আলিয়া। ভিকি কৌশলের সঙ্গে রণবীরের অবশ্য এটি প্রথম কাজ নয়। এর আগে রাজকুমার হিরানির ‘সঞ্জু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। আলিয়া ও ভিকিকেও এর আগে মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে।

ইতোমধ্যে ‘লাভ অ্যান্ড ওয়ার’র শুটিং শেষ হয়েছে। একাধিক শিডিউলে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়। ২০২৪ সালের নভেম্বরে শুরু হওয়া শুটিং চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শেষ হয়েছে।

সিনেমাটির গল্প নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’ একটি পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা। সেখানে দাবি করা হয়েছে, রণবীর ও ভিকি ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। তাদের জীবনের সঙ্গে আলিয়ার চরিত্র জড়িয়ে যায় এবং যুদ্ধের আবহে তৈরি হয় ত্রিকোণ প্রেমের গল্প।

সঞ্জয় লীলা বনশালী ও ইলা বেদী দত্তের লেখা সিনেমাটিতে সুপ্রিয়া পাঠককেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তারকাবহুল সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ এরই মধ্যে তুঙ্গে। আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লাভ অ্যান্ড ওয়ার’র।

পড়ুন : দুই দশক পর ইমরান-হিমেশ জুটি, নতুন গানে পুরনো স্মৃতি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন