বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৪শত পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

রাজশাহীর পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজ এলাকায় অভিযান পরিচারনা করে অবৈধ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ডিবির মাদক বিরোধী অভিযানে চারশত পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২জন আটক হয়েছে। আটককৃতরানহলো, মোঃ লিটন হোসেন (২৭) এবং মোঃ আশরাফুল ইসলাম (৩৮)। মোঃ লিটন হোসেন মহানগর রাজশাহীর বেলপুকুর থানার বাশঁপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের পুত্র এবং মোঃ আশরাফুল ইসলাম মহানগর রাজশাহীর বেলপুকুর থানার একই গ্রামের ইসহাক-এর পুত্র।

জেলার ডিবির এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৪ সেপ্টেম্বর পুঠিয়া থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। ওই সময় তারা সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক প্রাচারের প্রস্তুতী চলছে।

ডিবি পুলিশ পরিদর্শক মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাদকদ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করেন।

শুক্রবার সকালে এই তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পড়ুন : বাংলাদেশকে মেরামতে সরকারের ‘থ্রি আর’ কৌশল: প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন