বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান

পিরোজপুর শহরের পুরাতন কাপড়িয়াপট্টি সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস, জয় টি স্টোর, পিরোজপুর হার্ডওয়্যার স্টোর, আয়শা স্টোর, আকন সাইকেল ও মাসুদ অ্যান্ড ব্রাদার্স।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, জাহাঙ্গীর টেইলার্স অ্যান্ড ফেব্রিকস ও জয় টি স্টোরের দিক থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, অগ্নিকাণ্ডে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত ও হিসাব-নিকাশের পর নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

পড়ুন : নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন