নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম ভোটের গণসংযোগ ও স্থানীয় ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলার কেয়ারিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বী ও সাধারণ বাসিন্দাদের নিয়ে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় কেয়ারিয়া উত্তপাড়া কালিমন্দিরের সভাপতি হরি আনন্দের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেয়ারিয়া গ্রামের মন্দির কমিটির নেতাকর্মীরা।
স্থানীয় ভোটারদের দাবী, কেয়ারিয়া এলাকায় সামাজিক কাজকর্ম ও মন্দির ব্যবস্থাপনাসহ নানা জটিলতায় গত কয়েক যুগ ধরে বিরোধ চলে আসছিলো। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুমের হস্তক্ষেপে সেই বিরোধ দূর করে একমঞ্চে পুরো গ্রামবাসিকে একত্রিত করেছেন। পাশাপাশি কেয়ারিয়া এলাকায় রাস্তা ঘাট উন্নয়ন, মাদক নির্মূলে সহায়তা, দরিদ্রদের দান সহায়তা ও ভূমিদস্যুতা প্রতিরোধে গ্রামবাসির পাশে থেকেছেন। সামনে নির্বাচনে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে এর প্রতিদান দেব। আমাদের জনতার চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করবো।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম বলেন, বহু মানুষ সেবার কথা বলে আপনাদের কাছে আসে, সেবার নামে সরকারী অর্থায়ন দিয়ে নিজের পকেট থেকে দেয়ার কথা বলে আপনাদের মন ভুলাতে চায়। অথচ তারা ভূমিদস্যুদের এজেন্ড! তাদের মুখে মধু অন্তরে বিষ।
আপনাদের পাশে আছি,যা করি নিজের আয় উপার্জন থেকে করি। আমাকে দায়িত্ব দিলে অতীতের মতোই পাশে থাকবো, আমরা মনে করি মুসলিম- সনাতনী সহ সব ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশটা আমাদের সবার। সবাই মিলে মিশে থাকবো, একে অপরের সুখ দুখের সাথী হবো,গরীব, ধনী মিলেমিশে চলবো। এখানে আমরা সত্যিকারের সেবক চাই। আমিও আমার আল্লাহকে রাজি খুশি করতেই জনসেবা করতে চাই। যেখানে লুকোচুরি থাকবে না। আপনারা আপনাদের সরকারী বরাদ্দ বুঝে নিবেন। আপনাদের অধিকার আদায় করে নিবেন। আপনাদের পাশেই থাকবো। তিনি আরও বলেন, আপনারা জানেন, নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু স্বপ্নের রূপগঞ্জ উপজেলা গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। আমরা তারই নির্দেশনায় মাঠে ময়দানে কাজ করতেছি। আপনাদের দাবী দাওয়া আদায় করতে এমপি মহোদয়কে জানাচ্ছি। পাশাপাশি আমি ও আমার শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে ছায়ার মতো আছে।
রূপগঞ্জ ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। রাজধানীর পাশের অবস্থান, পূর্বাচল ৩শ ফুট সড়ক, ঢাকা বাইপাস সড়ক, শীতলক্ষ্যা, বালু নদীসহ সব যোগাযোগ মাধ্যমের অবস্থান আমাদের ইউনিয়নের দিয়ে। কিন্তু আমরা আমাদের বাড়ি ঘরের, জমি জমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মাননীয় এমপি এ বিষয়ে ইতোমধ্যে কঠোর অবস্থানে। আমরাও আমাদের বাপ দাদার ভিটে রক্ষায় এক হয়ে কাজ করবো।
আপনারা পোংটা গাজীর বালি সন্ত্রাসের শিকার হয়েছেন। এখন আবার নানা কোম্পানি ও ব্যক্তি চোখ রাঙ্গায়। আপনারা ভয় পাবেন না। আপনাদের পাশে আমরা আছি,থাকবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোন প্রয়োজনে পাশে পাবেন।
পড়ুন : পাগলা ও নান্দাইলে ধর্ষণ: পলাতক দুই আসামি এসআরবির হাতে গ্রেপ্তার


