কুষ্টিয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হালিম নামের একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই সংঘর্ষে ঘটে। এ সংঘর্ষে আহত একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একজন নিহতের তথ্য নিশ্চিত করে আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপ ও ইউসুফ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর ধারাবাহিকতায় দুই গ্রুপের সংঘর্ষে হালিম নামে এক জন নিহত হয়েছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইকবাল হাসান জানান, আলামপুর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১০নং ওয়ার্ডের ওই রোগী আশঙ্কামুক্ত নন। তিনি আরো বলেন, একই ঘটনায় আরেকজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতের লাশ মর্গে রয়েছে বলেন তিনি।
পড়ুন:অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম
ইমি/


