ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে এসে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রুকন।
এসময় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে প্রায় পাঁচ শতাধিক সাইকেলিস্ট সচেতনতা র্যালিতে অংশ নেন।
এসময় সিটি প্রশাসক বলেন, ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক শনিবার স্পেশালে ডে হিসেবে ঘোষনা করেছেন। শনিবার ডেঙ্গু এবং পয়পরিস্কারের জন্য স্পেশালে ডে হিসেবে পালন করছে।সকল স্কুল কলেজ আজ সাইকেল র্্যলীর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করেছে। আজকের অংশ গ্রহন কারী শিক্ষার্থীরা তার বাবা মা আত্নীয় স্বজনদের মেসেজ দিবে নিজের আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। আমাদের আজকে এ উদ্যোগ সফল হবে তখনী যখন আমরা নিজেরা সচেতন হব এবং নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো ডেঙ্গু মুক্ত সমাজ গড়ে তুলবো। আজকে এখানে প্রশাসনের কর্মকর্তা শিক্ষার্থী অভিভাবক সুধী সমাজ সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়েছে।
পড়ুন:সংসার চলছে জোড়াতালিতে, হিসাব মিলছে না নিম্ন ও মধ্যবিত্তের
ইমি/


