বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বনানীর এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ার নামের একটি ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ২৩তলায় থাকা একটি বায়িং হাউজের অফিসে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পড়ুন : ক্র্যাবের সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন