বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মির্জাপুরের পাকুল্ল্যায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা ওভার ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ক্যাম্প এলাকার পঞ্চর ছেলে ঝলক (১৮)।

গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে ওই দুইজন মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা অভিমুখী লেনে একটি অজ্ঞাতনামা গাড়ী তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজন-কেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ চক্রবর্তী ঘটনাস্থলে ছুটে যান।

এবিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পড়ুন : একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন